মাল্টিস্পেশালিটি ইন্টিগ্রেটেড অ্যাডভান্সড হোমিওপ্যাথি
ডঃ অভিজিৎ ভৌমিক

ছোট থেকেই অভিজিৎ ভৌমিকে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চেয়েছিলেন।  ক্যান্সারের কবলে আক্রান্ত মা'কে কিশোর বয়সে হারিয়ে এই দৃঢ় সংকল্প বহুগুণ বেড়ে যায়।

অভিজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (B.H.M.S) স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। মেডিকেল ডিগ্রী এবং চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন (practitioner’s registration)হওয়ার পরে, তিনি ২০১০ সালে একজন সহযোগী ডাক্তার হিসাবে ডঃ প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ ফাউন্ডেশনে ( Home of the Banerji Protocols) যোগদান করেন ।এখানে বিশ্বখ্যাত দুই চিকিৎসক, প্রয়াত ডঃ প্রশান্ত ব্যানার্জি এবং  প্রয়াত ডঃ প্রতীপ ব্যানার্জির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সহযোগী রূপে কাজ করেন। একই বছর, তিনি দক্ষিণ কলকাতায় তাঁর প্রথম ক্লিনিকও খোলেন।

ডাঃ অভিজিৎ ভৌমিক বর্তমানে কলকাতার  সর্দার শঙ্কর রোড (লেক মলের কাছে) এবং বাঁশদ্রোণী (সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে) আর শিলিগুড়িতে নিজের ক্লিনিক পরিচালনা করেন। এছাড়াও তিনি কলকাতার সল্টলেক এবং কৃষ্ণনগরে তাঁর চিকিৎসা পরিষেবা প্রদান করেন।

ডাঃ অভিজিৎ ভৌমিক স্থানীয় রোগীদের পাশাপাশি বিশ্বের যেকোনো প্রান্তের রোগীদের জন্য অনলাইন কনসালটেশনের সুবিধা প্রদান করেন।

ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীরা শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বরং দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্র (USA), যুক্তরাজ্য (UK), কানাডা, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশ, বাংলাদেশ, নেপাল এবং ভুটান থেকেও ডাঃ অভিজিৎ ভৌমিকের পরামর্শ গ্রহণ করেন।